রাঙামাটির পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত ও বিপন্ন মানুষদের পাশে দাঁড়িয়েছে ব্যাচ-২০০৫,২০০৬ এবং ২০০৭। সম্প্রতি তারা রাঙামাটির পাহাড়ধসে ক্ষতিগ্রস্থ শিশু কিশোরদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে ঈদের পরদিন আশ্রয়কেন্দ্রের শিশু কিশোরদের জন্য বিস্কুট দৌড়,বল নিক্ষেপ,মোরগ লড়াই,বস্তা দৌড়, গণিত সমাধান, সুই সূতা খেলার আয়োজন করে।
একই সময় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মা বোনদের জন্যও ছিলো মিউজিক্যাল চেয়ার, বালিশ খেলা সহ আর ও নানান খেলার আয়োজন। তিনটি ব্যাচের শিক্ষার্থীরা ‘পাহাড়চূড়া’ ব্যানারে পুরো আয়োজনটি করেছিলো।
খেলাধূলা শেষে পুরষ্কার বিতরনী ও শিশু কিশোরদের জন্য হালকা খাবারের ব্যবস্থা করা হয়।
সংগঠনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রে অবস্থারত শিশু কিশোর ও মা বোনদের জন্য নানা রকম খেলাধূলা সামগ্রী হস্তান্তর করে তারা আশ্রয়কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিকট। খেলাধূলা সামগ্রীর মধ্যে ছিল- শিশু কিশোরদের জন্য ফুটবল, ক্রিকেট বল, ব্যাট, দড়িলাফের দড়ি সহ আর ও নানান উপকরন।
মা বোনদের অবসরের ক্লান্তি দূর করার জন্য উপহার হিসেবে হস্তান্তর করা হয় লুডুসহ আর ও কিছু খেলাধুলার সামগ্রী।
এছাড়া ও আশ্রয়কেন্দ্রে ব্যবহারের জন্য উপহার হিসেবে কিছু বালতিও হস্তান্তর করে তারা।
