জিয়াউল জিয়া
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখতে জেলা টাস্ক ফোর্স সভা অনুষ্ঠিত হয়েছে রাঙামাটিতে। রবিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিনসহ জেলা শহরের বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, কোন উৎস এলেই কিছু ব্যবসায়ী বেশি মনুফার লোভে নিত্য প্রয়োজনীয় খাদ্য মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে। এতে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পায়। বাজারে কোন পন্যের সংকট কেউ জাতে তৈরি করতে না পারে সেদিকে ব্যববসায়ী নেতাদের নজর রাখতে হবে। একই সাথে ভোক্তাদেরও প্রয়োজনের অতিরিক্ত না কেনার পরামর্শ দেয়া হয়। অতিরিক্ত পন্য কেনার কারনে বাজারে সময়িক সংকট তৈরি হলে এতে ব্যববসায়ী সুয়োগ নিতে পারে।
সকল ব্যবসায়ীদের মূল্য তালিকা টাঙিয়া রাখতে হবে। কিন্তু এটি ব্যবসায়ীরা করেন না। এই বিষয়ে সবার সহযোগিতা চাইলেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক আরও বলেন, এতো এতো কেনার প্রুয়োজন নেই, দ্রব্যমূল্য নিয়ে গুজবে কান দিবেন না। পর্যাপ্ত মজুদ আছে। কোন ঘাটতি নেই। তাই অতিরিক্ত পন্য কেনা থেকে ভোক্তাদেরও বিরত থাকতে হবে। এই মাস ইবাদতের মাস, আসুন সংজমের সাথে সকলে রমজান পালন করি।
পরে জেলা প্রশাসক বনরূপা বাজার মনিটরিং করেন এবং ব্যবসায়ীদের পন্য মজুদ না করে মূল্য তালিকা রেখে বিক্রির নির্দেশ দেন।
