লংগদু উপজেলার মোটর সাইকেল চালক নুরুল ইসলাম নয়ন (৪০) কে পরিকল্পিত ভাবে পাহাড়ি সন্ত্রাসী সংগঠন কর্তৃক হত্যার পর নয়ন হত্যাকান্ড ধামাচাপা দিতে উপজাতিয় সন্ত্রাসী সংগঠন ও একটি কুচক্রি মহল বিভিন্ন ভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে’ বলে অভিযোগ করেছে পার্বত্য বাঙালী ছাত্র পরিষদ,রাঙামাটি জেলা শাখা।
শনিবার দেয়া এক বিবৃতিতে তারা দাবি করেন, ‘তারা (পাহাড়ী সংগঠন) সাধারন মানুষের বসত বাড়িতে অগ্নিসংযোগের মত ভয়াবহ কাজে লিপ্ত হয়ে তার দোষ সাধারন বাঙালিদের উপর চাপাচ্ছে,তারই প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং কিছু কিছু প্রচার মাধ্যম (মিডিয়া)অতি উৎসাহিত হয়ে কিছু ব্যাক্তি অন্য কোন ঘটনার ছবি দিয়ে অপপ্রচারের মাধ্যমে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে।’
বিবৃতিতে দাবি করা হয়,অনুসন্ধান চালিয়ে দেখা গেছে গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বেশিরভাগ ছবিই অন্য ঘটনার ছবি। এসবের কোনটি গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে আগুন দেয়ার ছবি, টঙ্গীতে বয়লার বিষ্ফোরণের ছবি, আবার কোনোটি বরিশালে বিস্কুটের গোডাউনে আগুনের ছবি।’
পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এহেন মিথ্যা অপপ্রচার বন্ধে প্রশাসনের দ্রুতত ব্যাবস্থা নিতে এবং অপপ্রচারকারিদের তথ্য প্রযুক্তি আইনের আওতায় আনার দাবি জানিয়েছে।
একই বিবৃতিতে,নয়ন হত্যাকান্ডের আজ তিন দিন অতিবাহিত হলেও প্রশাসন হত্যার সাথে জড়িত কোন ব্যাক্তিকে এখন পর্যন্ত গ্রেপ্তার না করে উল্টো মিথ্যা অভিযোগের ভিত্তিতে অসংখ্য সাধারন বাঙালিদের গণগ্রেপ্তার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে উক্ত গনগ্রেপ্তারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে বলেছে, আগামি ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারকৃত নিরীহ সাধারন বাঙালিদের নিঃশর্ত মুক্তি না দিলে তিন পার্বত্য জেলায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ কঠিন থেকে কঠিনতর আন্দোলনে যেতে বাধ্য হবে।