থানচি প্রতিনিধি ॥
কেন্দ্রীয় বিএনপি’র ঘোষিত ১০ দফা দাবি আদায়ে বান্দরবানে থানচির দুই ইউনিয়নের পৃথকভাবে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। থানচি সদর ও বলিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শনিবার সকালে এই কর্মসূচি পালন করা হয়।
থানচি বাস স্ট্যান্ড পদযাত্রা বিক্ষোভ ও প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান খামলাই ম্রো। বলিপাড়া ইউনিয়নের সভাপতিত্ব করেন বিএনপি সহ সভাপতি ক্যসাউ মারমা। এ সময় বক্তারা বলেন, এই সরকারকে পদত্যাগে বাধ্য করে জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষে থানচি উপজেলা চারটি ইউনিয়নের বিএনপি আন্দোলন করে যাবে রাজপথে থাকবো।
যুব দলের আহবায়ক জওযাইপ্রু মারমা সঞ্চালনায় থানচি উপজেলা বিএনপি সহসভাপতি নসরান ত্রিপুরা, সাধারণ সম্পাদক মংশৈম্রয় মারমা, তিন্দু ইউনিয়নের সভাপতি শৈবাথোয়াই মারমা, রেমাক্রী ইউনিয়নের সভাপতি ক্যসিংঅং মারমা, থানচি সদর ইউনিয়নের সভাপতি আবদুল নোমান, বিএনপি নেতা মংম্যাসিং মারমা, লাপ্রাত ত্রিপুরা, মো: সেলিম উল্লা চৌধুরী, শান্তি জয় ত্রিপুরা, মংসাগ্য মারমা, উচমং মারমা, মো. আবু সামাদসহ থানচি সদর, বলিপাড়া, রেমাক্রী, তিন্দু ইউনিয়ন বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বতস্ফুর্তভাবে পদযাত্রায় অংশ নেন।
