কাপ্তাই প্রতিনিধি ॥
বিএনপি-জামায়েতের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে কাপ্তাই ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শনিবার শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই নতুনবাজার এলাকায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে কাপ্তাই ইউনিয়ন আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাপ্তাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকতার আলম জানান, বিএনপি-জামাত যেন কোন আগুন সন্ত্রাসের নামে নৈরাজ্য করতে না পারে তার জন্য আমাদের এই শান্তি সমাবেশ।
এসময় কাপ্তাই ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাহেল আহমেদ, সম্পাদক আকতার আলম, যুগ্ম সম্পাদক রকিবুর রহমান মুন্না, সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন শওকত ও আনোয়ার হোসেনসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
