শোকে আর শ্রদ্ধায় নিজেদের মরহুম সহযোদ্ধাকে স্মরণ করেছে রাঙামাটি ছাত্রদল নেতাকর্মীরা। সংগঠনটির নগর কমিটির সাবেক সদস্য আবু বক্কর সাদ্দামের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার বিকালে রাঙামাটি জেলা বিএনপি ভবনের জেলা ছাত্রদল কার্যালয়ে মরহুমের রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল করা হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো: জাহাঙ্গির আলম তালুকদার, সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো: কামাল হোসেন, রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহম্মেদ সাব্বির, সাধারণ সম্পাদক মো: আলী আকবর সুমন, সহ সভাপতি খোরশেদুল ইসলাম রাজু, নাজমুল ইসলাম সহ জেলা, নগর শাখা, কলেজ শাখা ও ওর্য়াড শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এসময় বক্তারা শ্রদ্ধা ও ভালোবাসার সাথে মরহুত সাদ্দামের জীবন ও কর্ম এবং দলের প্রতি তার অবদানের কথা স্মরণ করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর নগর কমিটির ৭ নং ওয়ার্ডের কাঠালতলি ইউনিটের সভাপতি মো: ওমর মোরশেদ সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচী পালনের খবর জানানো হয়েছে।
