প্রতিপক্ষ আওয়ামীলীগ যখন এক প্রার্থীর উপর ‘নির্ভর ও নির্ভার’ ২৮ বছর ধরে,তখন প্রতিটি নির্বাচনেই প্রার্থী বদল করা রাঙামাটি বিএনপির পালে হাওয়া তুলেছেন ৫ নেতা দলীয় মনোনয়ন নিয়ে ! ১৯৯১ সালে সংসদীয় গনতন্ত্রে প্রবেশের পর রাঙামাটি বিএনপিতে আর কখনই এতোজন প্রার্থী মনোনয়ন তুলেননি। সোম ও মঙ্গলবার দলটির একঝাঁক নেতা ঢাকায় গিয়ে মনোনয়ন সংগ্রহ করেছেন। ২৯৯ নং সংসদীয় আসটি আয়তনে দেশের সবচে বড় জেলা রাঙামাটির একমাত্র আসন।
এযাবৎ দলটি থেকে যারা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন- কেন্দ্রীয় বিএনপির উপজাতি বিষয়ক সহ সম্পাদক কর্ণেল (অব) মনিষ দেওয়ান, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান,রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মো: শাহ আলম, রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির।
এসব নেতাদের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দীপু। তিনি জানান, আজ পাঁচজন মনোনয়ন পত্র নিয়েছে। আরো দুই-তিন জন নিতে পারে বলে শোনা যাচ্ছে। এছাড়া মনিস্বপন দেওয়ানও নেওয়ার কথা শুনছি। তবে অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনোনয়ন নিবো কি না এবিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি। সময় তো বেড়েছে, তাই আমি আরো ভাবতে চাই।
মনোনয়ন সংগ্রহকারী জেলা বিএনপির সভাপতি হাজী শাহ আলম জানান, দল আমাকে মনোনয়ন দিবে এ বিষয়ে আমি শতভাগ আশাবাদী। দীর্ঘদিন ধরে দলের জন্য শ্রম দিয়ে যাচ্ছি তাই আশা করি আমি মূল্যায়ন পাবো। যদি মনোনয়ন পায় তাহলে এ আসনটি আমি বেগম খালেদা জিয়াকে উপহার দিতে পারবো।
জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর বিএনপির সভাপতি এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন বলেন, আমি মনোনয়ন পত্র সংগ্রহ করে জমা দিয়েছি। আমি আশাবাদী যে দল আমাকে মনোনয়ন দিবো। আমি একজন বিএনপি পরিবারের সন্তান, দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে কাজ করে আসছি। দল তৃণমূল কর্মীদের মূল্যয়ন করছে। তাই আমি আশা রাখি আমাকেও মূল্যায়ন করবে।
তিনি আরো বলেন, আমি নির্বাচনে অংশগ্রহন করলে দলকে ২৯৯ আসনটি উপহার দিতে পারবো। এছাড়া রাঙামাটিকে পর্যটন নগরীর মডেল হিসেবে গড়ে তুলতে, বেকারমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে এবং রাঙামাটিতে বসবাসরত সকল জনগোষ্টির সম্প্রতি বজায় রাখার স্বার্থে কাজ করে যাবো।’
মনোনয়ন নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি জেলা বিএনপির সাংগঠ^নিক সম্পাদক এ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির।
Previous Articleবরকলে নৌকার নির্বাচন পরিচালনা করবেন সন্তোষ চাকমা
Next Article সাদ্দামকে স্মরণ ছাত্রদলের সহযোদ্ধাদের
