এইচএসসি পরীক্ষায় পার্বত্য জেলা রাঙামাটির ১৬ টি কলেজের মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ৫ জন রাঙামাটি সরকারি কলেজের এবং ৩ জন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের।
যেসব শিক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছেন তারা হলেন রাঙামাটি সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ইমন দাশ,সুরাইয়া সুলতানা,সোহাগ চাকমা , সৈয়দ আফরোজ হাসান এবং ব্যবসায় শিক্ষার সিঁথি সেন গুপ্ত। লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে জিপিএ ফাইভ পাওয়া শিক্ষার্থীরা হলেন বিজ্ঞান বিভাগের তানভীর মাহতাব,ব্যবসায় শিক্ষার অনুভব গুহ ও বাঁধন সাহা।
রাঙামাটি সরকারি কলেজের ফলাফলে সন্তোষ প্রকাশ করে কলেজটির অধ্যক্ষ প্রফেসর মোঃ মঈনউদ্দিন জানিয়েছেন, আমাদের কলেজের ১৫০০ শিক্ষার্থীর মধ্যে একটি বড় অংশ অনিয়মিত পরীক্ষার্থী। তবুও সাম্প্রতিক সময়ের মধ্যে এবারই ফলাফল সবচে ভালো হয়েছে। আমি সন্তুষ্ট। তবে আগামীতে আরো ভালো করতে চাই।’ তিনি জানিয়েছেন, আমি এসেছি মাত্র এক বছর হলো। তবুও আমি শিক্ষার্থীদের জন্য বিশেষ কোচিং এর ব্যবস্থা করে ভালো ফলাফল এর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করছি এর দীর্ঘমেয়াদী ফলাফল আমরা এবারের চেয়েও আগামীতে আরো বেশি পাব।’
