এইচএসসি পরীক্ষায় পার্বত্য জেলা রাঙামাটির ১৬ টি কলেজের মধ্যে জিপিএ-৫ পেয়েছে মাত্র ৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ৫ জন রাঙামাটি সরকারি কলেজের এবং ৩ জন লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজের।
বুধবার প্রকাশিত এইচএসসি ফলাফলে গত বছরের মত এবারো রাঙামাটি জেলায় পাশের হারে শীর্ষে রয়েছে লংগদু উপজেলার গুলশাখালী বর্ডারগার্ড মডেল কলেজ। তাদের মোট পরীক্ষার্থী ছিল ৩৩জন। পাশ করেছে ২৮জন, কোন জিপিএ-৫ সা থাকলেও পাশের হার ৮৪.৮৫% ।
দ্বিতীয় স্থানে রয়েছে রাঙামাটি শহরের লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ। তাদের মোট পরীক্ষার্থী ছিল ১০৪ জন। পাশ করেছে ৮৪ জন, জিপিএ ৫ পেয়েছে ০৩ জন, পাশের হার ৮০.৭৭% ।
তৃতীয় স্থানে রয়েছে বাঘাইছড়ির সিজক কলেজ-তাদের মোট পরীক্ষার্থী ছিল -২৭৫জন। পাশ করেছে ১৯৬ জন, কোন জিপিএ-৫ নাই, পাশের হার ৭১.২৭% ।
চতুর্থ স্থানে রয়েছে লংগদু মডেল কলেজ, তাদের মোট পরীক্ষার্থী ছিল ২৯১ জন। পাশ করেছে ১৮৭জন, জিপিএ-৫ নাই, পাশের হার ৬৪.২৬% ।
৫ম স্থানে রয়েছে বাঘাইছড়ির কাচালং কলেজ । তাদের মোট পরীক্ষার্থী ছিল -৪৭৩ জন। পাশ করেছে ২৭৩ জন, জিপিএ-৫ নাই পাশের হার ৫৭.৭২% ।
৬ষ্ঠ স্থানে রয়েছে বরকল রাগীব রাবেয়া কলেজ। এই কলেজের মোট পরীক্ষার্থী ছিল -১২৫ জন। পাশ করেছে ৬৪ জন, জিপিএ-৫ নাই, পাশের হার- ৫১.২০ % ।
৭ম স্থানে রয়েছে রাঙামাটি সরকারি কলেজ । তাদের মোট পরীক্ষার্থী ছিল -১৫০০ জন। পাশ করেছে ৭৫১ জন, জিপিএ-৫ পেয়েছে ৫ জন, পাশের হার- ৫০.০৭ % ।
৮ম স্থানে রয়েছে রাঙামাটি পাবলিক কলেজ। তাদের মোট পরীক্ষার্থী ছিল -১৬৩ জন। পাশ করেছে ৭১ জন, জিপিএ-৫ নাই ,পাশের হার- ৪৩.৫৬ % ।
নবম স্থানে রয়েছে নানিয়ারচর কলেজ । তাদের মোট পরীক্ষার্থী ছিল -১৫২ জন। পাশ করেছে ৬২ জন, জিপিএ-৫ নাই, পাশের হার- ৪০.৭৯ %
দশম স্থানে রয়েছে রাঙামাটি সরকারি মহিলা কলেজ । তাদের মোট পরীক্ষার্থী ছিল -৬৩১জন। পাশ করেছে ২২৩ জন, জিপিএ-৫ নাই ,পাশের হার- ৩৫.৩৪ % ।’
একাদশতম স্থানে রয়েছে কাউখালির সৃজনী ট্রাস্ট স্কুল এন্ড কলেজ। তাদের মোট পরীক্ষার্থী ছিল -২২ জন। পাশ করেছে ৭ জন, জিপিএ-৫ নাই, পাশের হার- ৩১.৮২ % ।
দ্বাদশতম স্থানে রয়েছে রাজস্থলীর বাঙ্গালহালিয়া কলেজ । তাদের মোট পরীক্ষার্থী ছিল -২৬৮ জন। পাশ করেছে ৮৫ জন, জিপিএ-৫ নাই, পাশের হার- ৩১.৭২ % ।
ত্রয়োদশতম স্থানে রয়েছে কর্ণফুলী কলেজ । তাদের মোট পরীক্ষার্থী ছিল -৫৬৬জন। পাশ করেছে ১৭৭জন, জিপিএ ৫ নেই, পাশের হার- ৩১.২৭ % ।
চতুর্দশতম স্থানে রয়েছে রাজস্থলী কলেজ। তাদের মোট পরীক্ষার্থী ছিল -১৮৫ জন। পাশ করেছে ৪৮ জন, জিপিএ-৫ নাই, পাশের হার- ২৫.৯৫ % ।
পঞ্চদশতম স্থানে সৃজনী ট্রাস্ট স্কুল এন্ড কলেজ রয়েছে কলেজ-২। তাদের মোট পরীক্ষার্থী ছিল -৪ জন। পাশ করেছে ১ জন, জিপিএ-৫ নাই, পাশের হার- ২৫.০০ % ।
ষোড়শতম স্থানে রয়েছে ঘাগড়া কলেজ। তাদের মোট পরীক্ষার্থী ছিল -১২২ জন। পাশ করেছে ১৫ জন, জিপিএ ৫ নেই, পাশের হার- ১২.৩০ % ।
