কাপ্তাই প্রতিনিধি ॥
শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ বিষয়ে কাপ্তাই উপজেলাধীন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে প্রতিরোধ কমিটিও গঠন করা হয়। জেনারেশন ব্রেকথ্রু প্রকল্প-২পর্যায় এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহযোগিতায় উক্ত সভা অনুষ্ঠিত হয়। যৌন হয়রানি সচেতন, কুফল, শাস্তি যোগ্য অপরাধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা সভায় বক্তরা মতামত ব্যক্ত করেন।
বিদ্যালয় কমিটির সভাপতি ও কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ সভায় সভাপতিত্ব করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান। অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাদির আহমেদ, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল, প্রধান শিক্ষক মোঃ ইউসুফ, হেডম্যান থোয়াইঅং মারমা। আলোচন সভায় সকলের মতামতের ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ ও অভিযোগ গঠন কল্পে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহাবুব হাসানকে আহবায়ক ও বেলাল হোসেন, সেলিনা পারভিন, পারুল আক্তার এবং হ্যাপি চাকমাকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।
সভায় এলাকার ৩০ জন গণ্যমান্য ব্যাক্তবর্গ উপস্থিত ছিলেন।
