নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা-২১ ম্যারাথন দৌড় আয়োজন করা হয়েছে। বুধবার সকাল দশটা লংগদু উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম থেকে এ ম্যারাথন দৌড় শুরু হয়ে বাইট্টাপাড়া আলতাপ মার্কেট পর্যন্ত ৫ কিঃ মিঃ সড়ক ঘুরে এসে পুনরায় উপজেলা মিনি স্টেডিয়ামে স্টার্ট পয়েন্ট এসে শেষ হয়।
লংগদু উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ম্যারাথন দৌড় উদ্বোধন করেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারময়ান আব্দুল বারেক সরকার। উপজলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন, উপজলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবুসহ বিভিন্ন পদস্থ কর্মকর্তা, শিক্ষক, ছাত্র ছাত্রী ও জনসাধারণ এসময় উপস্থিত ছিলেন। ম্যারাথনে প্রায় ১৮০০ প্রতিযোগী অংশ নেয়। শেষে উপজেলা নির্বাহীন অফিসার মাইনুল আবেদীন ম্যারাথন দৌড়ে অংশগ্রহণকারীর প্রথম সারির ২০ জনকে শুভেচ্ছা উপহার দেন।
