বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাতে বটতলী ফ্রেন্ডস ক্রিকেটার্সের উদ্যোগে আয়োজিত বটতলী ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকালে বটতলী ক্রিকেট মাঠে বেলুন উড়িয়ে এবং জাতীয় ও প্রত্যেক দলের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের অধিনায়ক লেঃ কর্নেল আনোয়ার হোসেন ভুঁইয়া।
এসময়ে মোঃ আশিকুর রহমান মানিকের সঞ্চালনায় ও বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম, কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম, হিল স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ তোফায়েল আহমেদ, মোঃ জাবেদুল আলম, মোঃ ইয়াছিন রানা।
টুর্নামেন্ট পরিচালনা কমিটির নুর উদ্দিন রাজু জানান, যুবকদের মাঠে ফিরিয়ে আনার জন্য আমাদের এই উদ্যোগ। খেলাধূলার মাধ্যমে যুবকরা মাদক থেকে দূরে থাকবে।
এই টুর্নামেন্টে মোট ১৮টি দল অংশগ্রহণ করেন।
