কাপ্তাই প্রতিনিধি
বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কাপ্তাই উপজেলা প্রশাসন এই আলোচনা সভার আয়োজন করে। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো ‘ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা’।
আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান। এসময় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.ইদ্রিছ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা শশাংক বিকাশ চাকমা প্রমুখ।
এর আগে একটি র্যালি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।এছাড়া সভায় সরকারি কর্মকর্তা, বাজার বিপণন কর্মকর্তাসহ বিভিন্ন বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
