খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ নেতা নবায়ন চাকমা মিলন (সৌরভ)’র মৃত্যর প্রতিবাদ ও মহালছড়িতে পাহাড়িদের নির্মিত বাড়িঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে ইউপিডিএফ খাগড়াছড়ি জেলা ইউনিট ও তার সহযোগী সংগঠনসমূহ আগামী রবিবার, ২০ মার্চ ২০২২, ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগড়াছড়ি জেলায় আধা বেলা শান্তিপূর্ণ সড়ক অবরোধের ডাক দিয়েছে।
বুধবার, সংগঠনগুলোর অনুষ্ঠিত এক জরুরী সমন্বয় সভায় গৃহীত উক্ত সিদ্ধান্তের খবর সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে জানানো হয়েছে।
বিবৃতিতে নিহত সৌরভ চাকমার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে উক্ত শান্তিপূর্ণ অবরোধ সফল করতে বাস, ট্রাক, জীপ, সিএনজি, টমটম মালিক-চালক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকলের প্রতি সনির্বন্ধ অনুরোধ জানানো হয়েছে।
তবে বিবৃতিতে জরুরী ফায়ার সার্ভিস, এ্যমবুলেন্স ও শববাহী গাড়ি, জরুরী ঔষধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।
ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমার সাক্ষরে সংবাদ বিজ্ঞপ্তিটি গণমাধ্যমের কাছে পাঠানো হয়েছে।
( বিজ্ঞপ্তি)
