কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা পরিষদের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কাপ্তাই উপজেলা প্রশাসন ভবনের সভাকক্ষ কিন্নরী’তে এই সভা অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুনতাসির জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক। এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোহাম্মদ মাঈনুল হোসেন চৌধুরী, কাপ্তাই বিএসপিআই এর অধ্যক্ষ আব্দুল মতিন হাওলাদার, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. আকতার হোসেনসহ চন্দ্রঘোনা থানার প্রতিনিধি, ৪১ বিজিবি’র প্রতিনিধি, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
