শুভ্র মিশু
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে রাঙামাটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসমূহ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। সভায় আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সদস্য জাহিদ আক্তার, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।
জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রফিকুল মাওলার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বরসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা জাতির পিতাকে হত্যার পর শেখ হাসিনাকে দেশে আসতে বাধা দেওয়া ও পরবর্তীতে আওয়ামীলীগের হালধরা এবং দক্ষতার সাথে দেশ পরিচালনা নিয়ে আলোচনা করেন। শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
