ঘুর্নিঝড় সিত্রাং মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে কাপ্তাই হ্রদে সকল প্রকার নৌযান পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চলাচল বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।
সোমবার বিকালে দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক জরুরী সভায় এই সিদ্ধান্ত জানানো হয়।
সভায় সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে ভারি বর্ষন শুরু হলেই পাহাড়ের ঢালে বসবাসকারিদের দ্রুত আশ্রয়কেন্দ্রে চলে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। কেউ স্বইচ্ছায় না গেলে জোর করেই আশ্রয় কেন্দ্রে নেয়া হবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে সভায়। একই সাথে মেডিকেল টীম ও কুইক রেসপন্স টীমও প্রস্তুত করা হয়েছে।
সভায় জেলা প্রশাসক,পুলিশ প্রশাসন,ফায়ারসার্ভিস,বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Previous Articleযাত্রীবাহি বাস-মালবাহী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত ৩
Next Article মাষ্টারশেফ ও পোলট্রি দোকানকে জরিমানা ভোক্তা অধিকারের
