তেলের বোতলের গায়ে দাম,উৎপাদন ও মেয়াদউত্তীর্ণের তারিখ না থাকায় শহরের বনরূপার চাইনিজ রেস্টুরেন্ট ‘মাস্টারশেফ’কে ৩ হাজার টাকা এবং মূল্যতালিকা হালনাগাদ না পাওয়ায় বনরূপা বাজারের খাজা গরীবে নেওয়াজ পোলট্রি ফার্মকে ২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর।
সোমবার সকালে অধিদপ্তরের রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারি পরিচালক রানা দেবনাথের নেতৃত্বে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে পরিচালিত এক অভিযানে এই দন্ড দেয়া হয়। এই সময় সিভিল সার্জন কার্যালয়ের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক মোঃ শওকত আলীও উপস্থিত ছিলেন।
রানা দেবনাথ জানান, ‘ মাস্টারশেফে Sesame Oil এর গায়ে দাম, উৎপাদনের তারিখ ও মেয়াদউত্তীর্ণের তারিখ ছিল না। তবে রান্নাঘর মোটামুটি পরিষ্কার ছিল এবং ফ্রিজও পরিষ্কার-পরিচ্ছন্ন ছিল। জুসবারে কোন আর্টিফিশিয়াল কালার পাওয়া যায়নি। বড় ধরণের ত্রুটি না থাকার সতর্কতামূলকভাবে কম জরিমানা করা হয়েছে। খাজা গরীবে নেওয়াজ পোলট্রি ফার্মে মূল্য তালিকা না থাকায় জরিমানা করা হয়েছে।’
Previous Articleসিত্রাং মোকাবেলায় কাপ্তাই হ্রদে নৌ-চলাচল বন্ধের নির্দেশ
Next Article নানিয়ারচরে মাল্টা চাষে আগ্রহ বাড়ছে চাষীদের
