জয়নাল আবেদীন, কাউখালী
চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কাউখালীতে পাহাড়িকা বাস ও প্রাণ কোম্পানির মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুত্বর আহতের খবর পাওয়া গেছে। সোমবার সকাল ৯ টায় চট্টগ্রাম রাঙামাটি সড়কের কাউখালী উপজেলার সুগারমিল ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে চালক, হেলপার ও একজন যাত্রীবলে যানা গেছে।
প্রত্যক্ষদর্শী নাসির খান জানান- রাঙমাটি থেকে ছেড়ে আসা যাত্রীবাহী পাহাড়িকা বাসটি (ঢাকা মেট্রো-ব ১৪-৫৬১৭) কাউখালী উপজেলার সুগারমিল ব্রিজের উপর বিপরীত দিক থেকে আসা প্রাণ কোম্পানির মালবাহী গাড়ির (ঢাকা মেট্রো-উ ১২-৩৩৬৫) সাথে মুখোমুখি সংঘর্ষের হয়। এসময় দুটি গাড়ি খুব ক্ষতিগ্রহস্ত হয়েছে। ঘটনাস্থলে কেউ নিহত হয়নি।
কাউখালী থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি পলিশ হেফাজতে আছে। একটি গাড়ীর হেলাপর ভয়ে লাপ দেওয়ায় বেশি আহত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
