রিকোর্স চাকমা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের পক্ষ থেকে জেলা প্রশাসনকে দুর্যোগসহনীয় তাঁবু হস্তান্তর করা হয়েছে।
গত রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের কাছে তিনটি দুর্যোগসহনীয় তাঁবু হস্তান্তর করেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি মাহফুজুর রহমান।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, জেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি মো. শফিউল আজমসহ স্কাউট ও রেড ক্রিসেন্টের যুব স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
