রামগড়ে এক গৃহবধূকে ধর্ষনের অভিযোগে অহিদুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে রামগড়ের পাতাছড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আটক অহিদুর রহমান রামগড়ের পাতাছড়া ইউনিয়নের মধুপুর এলাকার মফিজুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধর্ষক অহিদুর রহমান ধর্ষিতার বাড়ির পাশে একটি পাহাড়ি বাগান দেখভালের সুযোগে উভয়ের মধ্যে সখ্যতা গড়ে তুলে। ঘটনার রাতে ধর্ষক জানালা দিয়ে সকলের অগোচরে ঘরে প্রবেশ করে ভয়ভীতি দেখিয়ে তাঁকে ধর্ষন করে। এ সময় শিশু সন্তান ও ধর্ষিতার আর্তচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধর্ষক অহিদুরকে ধরে পুলিশে খবর দেয়।
ধর্ষিতা নিজে বাদী হয়ে শিশু ও নারী নির্যাতন আইনে শুক্রবার থানায় মামলা দায়ের করেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং ধর্ষক অহিদুর রহমানকে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
Previous Articleদীঘিনালায় ইয়াবাসহ গ্রেফতার ১
Next Article ডা. রেজাউলকে চায় না রাঙামাটিবাসী
