খাগড়াছড়ি জেলার দীঘিনালায় ইয়াবাসহ আলম নামের একজনকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আলম উপজেলার বোয়ালখালি ইউনিয়নের জামতলি এলাকার আলমগীর হোসেনের ছেলে এবং তার বিরুদ্ধে ইয়াবা সংক্রান্ত পূর্বের আরো ২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, বৃহষ্পতিবার সন্ধার দিকে ইয়াবা বিক্রয় করতে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে চৌমুহনি বেইলি ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তল্লাশি করে তার নিকট থেকে উদ্ধার করা হয় ১৫০ পিস্ ইয়াবা।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম চন্দ্র দেব সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আলম ইয়াবাসহ আগেও আটক হয়েছিল। তার বিরুদ্ধে আগের আরো ২টি মামলা রয়েছে এবং দীঘিনালায় শীর্ষ কয়েকজনের ইয়াবা ব্যবসায়ির মধ্যে আলম একজন।
Previous Articleমাশরাফিকে অপমান করা ডাক্তারকে রাঙামাটি বদলী !
Next Article রামগড়ে গৃহবধূকে ধর্ষন, ধর্ষক অহিদুল আটক
