বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে খাগড়াছড়ির সিন্দুকছড়ি সেনা জোনের গুইমারা সাব জোন থেকে রামগড় উপজেলার প্রত্যন্ত এলাকায় খেঁটে খাওয়া গরীবদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার রাত ৮ থেকে ১২টা পর্যন্ত সময়ে হতদরিদ্রদের বাড়িবাড়ি গিয়ে চাল,ডাল,লবন,তেল,পেঁয়াজ,আটা,সাবানসহ বিভিন্ন নিত্য প্রয়াজনীয় সামগ্রী তুলে দেন গুইমারা সাব জোন কমান্ডার মেজর জুনায়েদ বিন কবির,জি।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন, রামগড় এসি ল্যান্ড সজীব কান্তি রুদ্র, লেফটেন্যান্ট সাদ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সামসুজ্জামান প্রমুখ।
মেজর জুনায়েদ বিন কবির সাংবাদিকদের বলেন, সন্ধ্যা ৬টার পর দোকানপাট, বাজারঘাটসহ জনসাধারণের চলাচল নিষিদ্ধ থাকায় দিনমজুর থেকে শুরু করে সমাজের অতিদরিদ্র লোকজন অসহায়ত্ববোধ করেন। এর পরিপ্রেক্ষিতে সিন্দুকছড়ি সেনা জোন কর্তৃপক্ষ রাতে ত্রাণসামগ্রী বিতরণের সিদ্ধান্ত নেন। রাত ১২টা অবধি বাড়িবাড়ি গিয়ে ত্রাণ পৌঁছে দেওয়া হয়। পাশাপাশি কোন ধরনের জনসমাগম না করা, ঘরের বাইরে না আসা, সামাজিক দুরুত্ব নিশ্চিত করার পক্ষে মাইকিং করা হয়।
