বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসাধীন রোগী করোনা পজেটিভ সনাক্ত হওয়ায় সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার’সহ ৭ জন চিকিৎসক, নার্স ১০ জন, স্টাফ, ক্লিনার কর্মী ৬ জন এবং থানচি উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও), থানচি থানার ওসি’সহ ৭ জন কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।
লকডাউন করা হয়েছে সদর হাসপাতালের পুরুষ ওয়ার্ড, থানচি উপজেলার দুটি বাজার, থানচি সোনালি ব্যাংক ।
স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, মঙ্গলবার’রাতে চট্টগ্রামের করোনা পরীক্ষা ল্যাবে থানচি উপজেলার সোনালী ব্যাংকের গার্ড পুলিশ , বড়মদক এলাকার বাসিন্দার মারমা সম্প্রদায়ের পুরুষ এবং লামা উপজেলায় সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ার বাসিন্দার একজন নারী করোনা পজেটিভ সনাক্ত হয় রিপোর্টে।
এর আগে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাব টেস্টে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে তাবলীগ ফেরত পুরুষ আবু সিদ্দিক করোনা পজেটিভ সনাক্ত হয়। এ নিয়ে জেলায় ৪ জন করোনা রোগী ধরা পড়েছে। সনাক্ত রোগীদের সদর হাসপাতালে ২ জন, লামায় ১ জন এবং নাইক্ষ্যংছড়িতে ১ জন রয়েছে। এছাড়াও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১০ জন এবং হোম কোয়ারেন্টাইনে ১৯৫ জন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান সিভিল সার্জন ডা: অংসুই প্রু মারমা বলেন, থানচিতে ২ জন, লামায় ১ জন এবং নাইক্ষ্যংছড়িতে ১ জন করোনা প্রজেটিভ সনাক্ত হয়েছে। তাদের সংস্পর্শে থাকা সদর হাসপাতালের চিকিৎসক ৭ জন, নার্স ১০ জন, স্টাফ-আয়া ৬ জন এবং থানচিতে ইউএনও, ওসি’সহ ৩০ জনকে নতুন করে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মঙ্গলবার সনাক্ত হওয়া ৩ জনের নমুনা আরও তিনদিন আগে পাঠানো হয়েছিল। ইতিমধ্যে আরও অনেকে নমুনা টেস্টের জন্য পাঠানো হয়েছে।
