বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমন প্রতিরোধে সৃষ্ট সংকট মোকাবেলার অংশ হিসেবে কোমলমতি শিশুদের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক পরিচালিত পাড়া কেন্দ্র সমূহকে বিতরণ করেছে মহালছড়ি উপজেলা প্রশাসন।
২২ এপ্রিল বুধবার সকাল ১১ টার সময় মহালছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে পাড়া কর্মীদের মাধ্যমে মোট ২ শত পাড়াকেন্দ্রের মধ্যে শিশু খাদ্য বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর উপজেলা প্রকল্প ব্যবস্থাপক শুভাশীষ চাকমা ও উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
