শিশুদের শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশের লক্ষ্যে শিশু বিষয়ক মন্ত্রানালয়ের উদ্যোগে শিশু একাডেমিতে বিভিন্ন কোর্সে ভর্তির আহবান করা হয়েছে। সংগীত, নৃত্য, চিত্রাঙ্কন, তবলা, আবৃত্তি কোর্সে প্রথম শ্রেনি থেকে ষষ্ঠ এবং শুধুমাত্র তবলায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। আগামী ১৫ডিসেম্বর থেকে ৩১ডিসেম্বর পর্যন্ত ফরম নেয়া ও জমা দেয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা শিশু একাডেমি থেকে ফরম নেয়া ও জমা দেয়া যাবে। বাংলাদেশ শিশু একাডেমি রাঙামাটি জেলা সংগঠক অর্চনা চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব কোর্সের তথ্য জানানো হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)
Previous Articleকাপ্তাইয়ে দুই জেএসএস কর্মীকে মারধর
Next Article কাউখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ