বিভিন্ন উপজেলায় আওয়ামীলীগ নেতাদের হত্যা,হত্যাচেষ্টা ও মারধরের জেরে এবার কাপ্তাই উপজেলায় দুই জেএসএস কর্মীকে পিটিয়েছে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা।
কাপ্তাই উপজেলার রাইখালীতে আওয়ামীলীগ-ছাত্রলীগ কর্তৃক জনসংহতি সমিতির দুইজন সদস্যকে মারধরের অভিযোগ করে ঘটনার প্রতিবাদ এবং হামলাকারীদের অচিরেই গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে সংগঠনটি বলেছে, রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নে আওয়ামীলীগ ও ছাত্রলীদের দুর্বৃত্ত কর্তৃক পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাইখালী ইউনিয়ন কমিটির দুইজন সদস্যকে বেদম মারধরের ঘটনায় জনসংহতি সমিতির কাপ্তাই থানা কমিটি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
বিবৃতিতে দাবি করা হয়, বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের ডংনালা গ্রাম থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির রাইখালী ইউনিয়ন কমিটির সদস্য উষামং মারমাকে (৩৮) তাঁর বাড়ি থেকে আওয়ামীলীগের দুর্বৃত্তরা ধরে নিয়ে যায়। দুর্বৃত্তরা অমানুষিকভাবে মারধর করতে করতে উষামংকে কাপ্তাই উপজেলাধীন কোদালা গ্রামের দিকে ধরে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশকে বিষয়টি জানানো হলেও পুলিশের পক্ষ থেকে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এদিকে দুপুর ১:০০ টার দিকে এলাকাবাসী কোদালা গ্রাম থেকে সারাশরীরে মারাত্মক জখম অবস্থায় অপহৃত উষামং মারমাকে উদ্ধার করে। এরপর তাকে গুরুতর জখম অবস্থায় চন্দ্রঘোনা মিশন হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে সাড়ে বারোটার দিকে জনসংহতি সমিতির রাইখালি ইউনিয়ন কমিটির সাংগঠনিক সম্পাদক কংহ্লাঅং মারমা (৪০) রাইখালি বাজারে গেলে ছাত্রলীগ-আওয়ামীলীগের একদল কর্মী তাঁকে বেদম মারধর করে। স্থানীয় জনগণ কংহ্লাঅং মারমাকে উদ্ধার করে বরইছড়ি হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা।
কোন উস্কানী ছাড়াই জনসংহতি সমিতির সদস্যদের উপর এহেন কাপুরোচিত হামলা ও মারধরের ঘটনায় জড়িত আওয়ামীলীগ-ছাত্রলীগের সদস্যদের অচিরেই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য জনসংহতি সমিতির কাপ্তাই থানা কমিটি জোর দাবি জানাচ্ছে বলেও বিবৃতিতে বলা হয়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কাপ্তাই উপজেলা কমিটির সহসভাপতি জন চাকমাকে সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সব কথা জানানো হয়।
Previous Articleবিলাইছড়িতে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত
Next Article রাঙামাটি শিশু একাডেমিতে বিভিন্ন কোর্সে ভর্তি
৬ Comments
https://facebook.com/মুক্ত-আকাশ-1755954021314308/
ভালো হয়েছে
এই বার শুরু হয়েছে ভালভাবে।২০ বছরেও চুক্তি বাস্তবায়ন করেনাই।কাজেই জুম্ম লীগদের আর রক্ষা থাকবে না মনে করি
নতুন নাটক
মাইর ফেরত দেওয়া শুরু হয়েছে, পাহাড়ি সন্ত্রাসীরা তাদের নিজেদের দেশ বার্মায় চলে যাওয়ার সময় হয়েছে৷
মার আরো জোরে মার