মানিকছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে ৬০,০০০ টাকা জরিমানা গুনেছেন মো. রাজু মিয়া। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার ২নম্বর বাটনাতলী ইউনিয়নের তুলাবিল এলাকায় ডলু খালে অবৈধভাবে বালু উত্তোলনের খবরে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভূমি) রুম্পা ঘোষ।
এ সময় তুলাবিল এলাকার ছেলে মো. গোলজার হোসেনের ছেলে মো. রাজু মিয়া (২৫)কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৫(১) ধারায় অপরাধ ও ১৫ ধারায় শাস্তির আওতায় ৬০,০০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক রুম্পা ঘোষ।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রুম্পা ঘোষ জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
