কাউখালী প্রতিনিধি ॥
এক ইঞ্চি জমিও যেন খালি পড়ে না থাকে। বর্তমান সরকার প্রধান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র এমন মন্তব্যকে অনুসরণ করে উপজেলা পর্যায়ে ক্ষুদ্র ও প্রাপ্তিক কৃষকদের নিয়ে কাউখালীতে অনুষ্ঠিত হল কৃষক সমাবেশ ও কৃষি ঋণ মেলা।
২২ ও ২৩ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ প্রাঙ্গণে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর আয়োজনে, উপজেলা প্রশাসন কাউখালী ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে স্থানয়ীভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক মেলায় কাউখালী উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিস এর আয়োজনে, বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, পল্লী সঞ্চয় ব্যাংক ও যুব উন্নয়ন এর সহযোগীতায় ২২ ফেব্রুয়ারি এ কৃষক সমাবেশ ও কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ৩৬ জন উপকারভোগীর মাঝে ২২ লক্ষ ৫ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়।
উপ সহকারী কৃষি কর্মকর্তা তৈয়ব মোঃ নূর এর সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গাজীউল হক এর সভাপতিত্বে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর উপ সচিব ড. মো. গোলাম মোস্তফা। এ সময় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার সুজিত কুমার বণিক, ডা. সনজিদা মুস্তাফী, সিনিয়ন সায়েন্টিফিক অফিসার শাম্মী আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোজাম্মেল হক প্রমূখ।
এসময় সোনালী ব্যাংক কাউখালী শাখা ৮ জন উপকারভোগীর মাঝে ৩ লক্ষ ৮০ হাজার টাকা, কৃষি ব্যাংক ১৪ জন উপকার ভোগীর মাঝে ১১ লক্ষ ৮৫ হাজার টাকা, পল্লী সঞ্চয় ব্যাংক ৮ জন উপকার ভোগীর মাঝে ২ লক্ষ ৭৫ হাজার টাকা এবং যুব উন্নয়ন অফিস ৬ জন উপকারভোগীর মাঝে ৩ লক্ষ ৬৫ হাজার টাকা বিতরণ করেন।
সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক ও যুব উন্নয়ন ৪-৫% সুদে ও পল্লী সঞ্চয় ব্যাংক ৮% সুদে এ ঋণ বিতরণ করা হয়।
