খাগড়াছড়ি প্রতিনিধি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, গত বছর বিএনপি ঘোষনা দিয়েছিল গত ১০ ডিসেম্বরের পর খালেদার নেতৃত্বে দেশ চলবে। সরকারকে টান দিবে। সরকারকে দড়ি ধরে টান দিতে গিয়ে দড়ি ছিড়ে নিজেরাই চিৎপটাং হয়ে গেছেন। আবার টান দিতে চান তাহলে এবার দড়ি ছিড়ে মাটির ভেতর ঢুকে যাবেন।
আওয়ামীলীগের ভীত অনেক গভীরে প্রোথিত। আওয়ামীলীগ এদেশের গণমানুষের দল, জনগণের দল, খেটে খাওয়া মেহনতি মানুষের দল, এদেশের কৃষক-কৃষানীর দল। রাজপথ আমরা কাউকে ইজারা দেই নাই। এদল রাজপথ থেকেই গড়ে উঠেছে। রাজপথে আছে, রাজপথেই থাকবে। যারা মানুষ পোড়ায়, তাদের হাতে রাজপথ ছেড়ে দেয়া যাবেনা বলে মন্তব্য করেন মন্ত্রী।
শনিবার (১১ মার্চ) সকালে খাগড়াছড়ি জেলা কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আওয়ামীলীগের ১৪ বছরের ব্যাপক উন্নয়ন ও পরিবর্তনের চিত্র তুলে ধরে বলেন, বিএনপি ও পলাতক নেতা তারেক রহমানের এই পরিবর্তন সহ্য হচ্ছেনা। খালেদা জিয়ার অন্তর জ¦লে যাচ্ছে আর ফখরুল ইসলাম আলমগীর বকবক করছেন। জিয়াউর রহমান ক্ষমতায় থাকাকালে পার্বত্য চট্টগ্রামে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়েছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে শান্তিচুক্তি করে সম্প্রীতি পুনঃরুদ্ধার করেছে। তারপর কিছু দুর্ঘটনা ঘটে তা চাঁদাবাজির জন্য।
সম্মেলনে স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, বাসন্তী চাকমা এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি আকবর আলী চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিশ্বনাথ সরকার বিটু, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা।
সভা শেষে পিন্টু ভট্টাচর্য্যকে সভাপতি টারজার বড়ুয়াকে সহ সভাপতি ও খোকন চাকমা কে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়।
