দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ি দীঘিনালায় সন্ত্রাসীদের চাঁদাবাজির খবর পেয়ে সেনাবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনাটি শনিবার সকালে উপজেলার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের ৯মাইল নামক এলাকায়।
সেনাবাহিনীর দীঘিনালা জোনে দুপুরে প্রেসব্রিফিং-এ মেজর নাহিদ হাসান পিএসসি জানান, ওয়ারেন্ট অফিসার মো: বাবলুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন যানবাহনে সশস্ত্র চাঁদাবাজিসহ সম্প্রতি ভেঙ্গে যাওয়া মাঈনী সেঁতু সংস্কারের সরঞ্জাম বহনকারী বেসামরিক গাড়ী হতেও মোটা অংকের চাঁদা দাবী করে। এরকম তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্ত্রাসীরা পালিয়ে গেলেও ১টি গাদা বন্দুক, ১টি দেশীয় তৈরি পিস্তল, ১০রাউন্ড গুলি, ১টি এ্যান্টিনা ও মোবাইলসহ তাদের ব্যবহৃত অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি এবং অন্যান্য সরঞ্জামাদি দীঘিনালা থানায় হস্তার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
