রাঙামাটি সদরের বালুখালী ইউনিয়নের কান্দের ছড়া এলাকার পাড়াবাসীর উদ্যোগে নির্মিত হয় আলোকিত পাঠাগার ‘তারুম্বন গণগ্রন্থাগার’। একজন উৎসাহী পাঠক ও বইপ্রেমী হিসেবে রাঙামাটি পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র কালায়ন চাকমা এই গণগ্রন্থাগারে কিছু বই উপহার দেন। তিনি দুর্গম এই পাঠাগারটি সমৃদ্ধ করার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
