বাংলাদেশ আওয়ামীলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে রাঙামাটি জেলা আওয়ামীগ কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করে রাঙামাটি জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সমূহ।
আলোচনা সভায় রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নিখিল কুমার চাকমা, হাজী কামাল উদ্দিন, রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, সাংগঠনিক সম্পাদক মীর জমির উদ্দিন, সদস্য জাহিদ আক্তার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনসুর আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন মনি চাকমা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাওয়াল উদ্দিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর মো. কাজল, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলানার সঞ্চালনায় জেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের খুব শীগ্রই কেন্দ্রীয় নির্দেশনা আসবে সম্মেলনের জন্য। ইতিমধ্যে আমাদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মেয়াদ উত্তীর্ণ সকল কমিটির সম্মেলন দেয়ার প্রস্তুতির নির্দেশনা দিয়েছেন। যেকোন সময় সম্মেলন দেয়ার জন্য নেত্রীর নির্দেশ আসতে পারে। আমাদের সকলকে সম্মেলনের জন্য প্রস্তুতি নিতে হবে। রাঙামাটি আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের প্রতি আমি আহবান জানাচ্ছি আপনারা সম্মেলনের জন্য প্রস্তুতি নেন। নেত্রীর নির্দেশ আশা মাত্র আমরা ওয়ার্ড থেকে শুরু করে জেলা পর্যন্ত সকল কমিটির সম্মেলন অনুষ্ঠিত করতে হবে।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। আলোচনা সভার আগে রাঙামাটি প্রেস ক্লাব থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর একটি র্যালি রাঙামাটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
