সৈকত বাবু, চট্টগ্রাম থেকে ॥
পুরোটা সময় বল নিয়ন্ত্রণে রেখে ফুটবল নৈপুণ্য দেখিয়েও চট্টগ্রামের কাছে হেরে গেল রাঙামাটি জেলা ফুটবল দল। বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্টে চট্টগ্রাম জেলা ফুটবল দলের মুখোমুখি হয় রাঙামাটি জেলা ফুটবল দল। শুক্রবার বেলা আড়াইটা চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে একে অপরের মুখোমুখি হয়।
প্রথমার্ধে ম্যাচের শুরু থেকে রাঙামাটি জেলা ফুটবল দল আক্রমণ করতে থাকে। চট্টগ্রাম দলের রক্ষণভাগ ব্যস্ত থাকে রাঙামাটির আক্রমণ সামলাতে। অধিকাংশ সময় বল নিয়ন্ত্রণে রাখে রাঙামাটি। রাঙামাটি দলের আক্রমণ দলের ব্যর্থতায় গোল দিতে ব্যর্থ হয় রাঙামাটি। অবশ্য ফিরতে কয়েকটা আক্রমণ করে বসে চট্টগ্রাম দল তাতে চট্টগ্রামও সফল হয় নাই। গোল শূন্য শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে রাঙামাটি আক্রমণের মাত্র আরো বাড়িয়ে দেয়। দুটি সহজ সুযোগও তৈরি করে রাঙামাটি। বল নিয়ন্ত্রণ রেখে ক্রমাগত আক্রমণ করতে থাকে। অন্যদিকে দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের সময় গোল কিপারের ভুল বুঝাবুঝিতে গোল দিয়ে বসে চট্টগ্রাম দল। গোলশোধে মরিয়া রাঙামাটি আক্রমণের মাত্রা আরো বাড়িয়ে দেয় সে সুযোগে পাল্টা আক্রমণে আরো একটি গোল করে এগিয়ে যায় চট্টগ্রাম। ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চট্টগ্রাম।
ম্যাচ শুরুর আগে খেলোয়াড়দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির, রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি ফুটবল এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো। এ সময়ে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো: সায়েম, সদস্য হুমায়ন কবীর, মো: সেলিম ও রমজান আলী।
রাঙামাটি জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী বলেন, রাঙমাটি জেলা দল যেভাবে খেলেছে তাতে আমরা খুবই খুশি। খেলোয়াড়দেকে ধন্যবাদ জানিয়ে আগামী খেলায় জয়ের আশাবাদ ব্যক্ত করেন।
রাঙামাটি জেলা দলের কোচ ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার রতন বড়ুয়া এবং ম্যানেজার ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর সবুর।
টুর্নামেন্টের ফিরতি ম্যাচে আগামী ৬ ডিসেস্বর রাঙামাটি মারী স্টেডিয়ামে বেলা আড়াইটায় রাঙামাটির মুখোমুখি হবে চট্টগ্রাম জেলা ফুটবল দল।
