বিলাইছড়ি প্রতিনিধি ॥
পার্বত্য চুক্তির ২৪ বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার রাঙামাটির বিলাইছড়িতে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিলাইছড়ি সেনা জোন, অপরাজেয় ছয় এর উদ্যোগে উপজেলা শিল্পকলা একাডেমিতে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে উপজেলা লঞ্চ ঘাট হতে একটি আনন্দ র্যালি শুরু করে উপজেলা প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি এসে শেষ হয়। র্যালি শেষে শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জোন কমান্ডার লে.কর্নেল মো. ইসরাত হোসেন পিএসসি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা, থানা অফিসার ইনচার্জ পারভেজ আলী।
এছাড়া উপস্থিত ছিলেন বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান, কেংড়াছড়ি ইউপি চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল) ও ফারুয়া ইউপি চেয়ারম্যান।
