খাগড়াছড়ি প্রতিনিধি
“সুস্থ শরীর সুস্থ মন, যদি থাকে সমৃদ্ধ বন এই শ্লোগানে খাগড়াছড়িতে পালিত হয়েছে আন্তজার্তিক বন দিবস।
মঙ্গলবার(২১ মার্চ) সকালে খাগড়াছড়ি মারমা কল্যান সংসদ এর হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয় উন্নয়ন সংস্থা তৃণমূল ও বন বিভাগের যৌথ আয়োজনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পরিবেশকে রক্ষা করতে হলে বনকে রক্ষা করতে হবে। এক সময় পাহাড়ে বিশাল বন ছিলো, এখন আর নেই। তাই বন রক্ষার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মুনতাসির জাহান এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন
খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ সুপার জেনিয়া চাকমা, ইউএনডিপি’ র মাঠ সংগঠক উচিমং চৌধুরী, স্থানীয় উন্নয়ন সংস্থা তৃণমূল এর নির্বাহী পরিচালক রিপন চাকমা।
এর আগে মারমা সংসদ এলাকায় একটি সংক্ষিপ্ত শোভাযাত্রা করা হয়।
