জয়নাল আবেদীন, কাউখালী
বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি কাউখালী উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি কাউখালী শাখার আয়োজনে মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়নতে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. মামুন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন এর সঞ্চালনায় পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মো. সামশু দোহা চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংপ্রু মারমা, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজীউল হক, উপজেলা প্রকৌশলী নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বেলাল উদ্দিন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. গিয়াস উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রিয়তোষ কান্তি নাথ, ঘাগড়া ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন প্রমূখ।
সভায় সমিতির পক্ষ থেকে একটি ক্লাব ঘরের দাবী করা হলে আগামী অর্থ বছরের মধ্য দাবী পূরণ করা হবে বলে জানান উপজেলা পরিষদের চেয়ারম্যান। এসময় বক্তারা সংগঠনের কার্যক্রমের পাশাপাশি নাগরিক সেবায় আরও উদ্যোমী হওয়ার আহবান জানান চতুর্থ শ্রেণির কর্মচারীদের।
