কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই নতুন বাজার থেকে মাছ ও হ্রদ হতে জাল উদ্ধার করা হয়েছে শনিবার। বন্ধকালীন কাপ্তাই হ্রদে মাছ শিকার করার সময় জাল ও বাজার হতে মাছ আটক করেছে বিএফডিসি। কাপ্তাই বিএফডিসি উপকেন্দ্র প্রধান মো. মাসুদ আলম জানান, তিনমাস যাবৎ কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ শিকার ও বিক্রয় বন্ধ রয়েছে। কিছু অসাধু ব্যবসায়ী সরকারের নিয়ম-নীতি অমান্য করে মাছ শিকার ও পাচার করছে।
গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন অভিযান চালিয়ে নতুন বাজার এলাকায় অবৈধ ভাবে হ্রদের মাছ বিক্রয় করার সময় ১০ কেজি মাছ আটক করা হয়। পরে আটক আইড় ও রুই মাছ নিলামে ১৪শ’ টাকা বিক্রয় করা হয়। এছাড়া, কেংড়াছড়ি এলাকা হতে অবৈধ মাছ শিকার করার সময় ৫শ’ মিটার কারেন্ট জাল ও ২ হাজার মিটার সুতার জাল আটক করেছে বিএফডিসি।
