নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে ইস্টওয়েস্ট মিডিয়া গ্রুপের চার সম্পাদক, বিএমএফ এর সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন, বিএফইউজে এর সহ-সভাপতি রিয়াজ হায়দারসহ ১১জনের বিরুদ্ধে হুইপ শামসুল হক চৌধুরীর দায়ের করা ৫০০কোটি টাকা মানহানি মামলা প্রত্যাহারের দাবিতে বান্দরবানে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে কর্মরত সাংবাদিকদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বান্দরবান প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, বান্দরবান সাংবাদিক ইউনিয়নের সভাপতি আল ফয়সাল বিকাশ, সাধারণ সম্পাদক মংসানু মারমা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, বান্দরবান সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য কৌশিক দাশ।
মানববন্ধনে বক্তারা, সিনিয়র সাংবাদিক বিএমএফ এর সিনিয়র সহ-সভাপতি সাঈদুর রহমান রিমন, বিএফইউজে এর সহ-সভাপতি রিয়াজ হায়দারসহ ১১জনের বিরুদ্ধে হুইপ শামসুল হক চৌধুরীর দায়ের করা ৫০০কোটি টাকা মানহানি মামলার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধনে বক্তারা এসময় সারাদেশে বিভিন্নভাবে সাংবাদিকদের ওপর হামলা ও মিথ্য মামলার প্রতিবাদ জানান এবং সুষ্ঠু ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের সহযোগিতার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
