‘রাঙামাটি সরকারি কলেজ ছিল আমার মধ্যরাতের প্রেমিকা, এই কলেজ জুড়েরয়েছে আমার নানান স্মৃতি, এই কলেজেই কেটে গেছে আমার শিক্ষকতা জীবনের সুদীর্ঘ সময়কাল,যেখানেই যাই,যতদূরেই থাকি এই কলেজ থাকবে আমার অন্তরজুড়ে।’
শুক্রবার বিকালে জাতীয় দৈনিক কালেরকন্ঠের পাঠক সংগঠন শুভসংঘ রাঙামাটি শাখার উদ্যোগে ‘একটি সোনালী বিকেল’ শিরোনামে আয়োজিত বিদায় অনুষ্ঠানে এসব কথা বলেছেন রাঙামাটি সরকারি কলেজের বিদায়ী উপাধ্যক্ষ প্রফেসর বিধান চন্দ্র বড়ুয়া।
শহরের স্থানীয় দৈনিক পার্বত্য চট্টগ্রাম অফিসে বিকাল ৪টায় অনুষ্ঠান শুরু হওয়া এই অনুষ্ঠানটি চলে রাত ৭টা পর্যন্ত। অনুষ্ঠানের আয়োজনে ছিল গান, আবৃত্তি ও স্মৃতিচারণ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন শুভসংঘ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক শুভ্রা দাশ। কালেরকণ্ঠের রাঙামাটি প্রতিনিধি ফজলে এলাহীর সভাপতিত্বে ও জেলা শুভসংঘের সভাপতি অসীম দাশ গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে কবিতা আবৃত্তি করেন শুভসংঘের প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসরিন আক্তার , সমাজকল্যাণ সম্পাদক কাইমুল ইসলাম ছোটন এবং সদস্য তুষার ধর। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর বিধান চন্দ্র বড়–য়া ছাড়াও বক্তব্য দেন চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, এর হিসাব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সুসেন বড়–য়া, রাঙামাটি সরকারি কলেজের ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক অণির্বাণ বড়ুয়া এবং বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মহিউদ্দিন মহি। অনুষ্ঠানে শুভসংঘ থেকে বিদায়ী উপাধ্যক্ষ প্রফেসর বিধান চন্দ্র বড়–য়া কে দেওয়া হয় সম্মাননা স্বারক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শুভসংঘের সহ সভাপতি লালরিন পাংখোয়া, সাধারণ সম্পাদক মো আকতার হোসেন, যুগ্ন সম্পাদক মো : রুবেল মিয়া, অর্থ সম্পাদক রুদ্র চক্রবর্ত্তী, নারী বিষয়ক সম্পাদক শর্মী দেওয়ানজী, ক্রীড়া সম্পাদক মো মোস্তফা, সদস্য মো হাফিজ উদ্দীন, তুলি ঘোষ, নবীন দে, রিদিতা ঘোষ, রাহুল বড়ুয়া, কুলসুমা আক্তার, ইসমাইল হোসেন, জাহিদুল ইসলাম, খলিলুর রহমান প্রমুখ।
