রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার মেদেনীপুর এলাকায় মৎস্য ব্যবসায়ীদের বিভিন্ন নৌকা থেকে চাঁদা আদায়ের সময় হাতে নাতে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। আটক ব্যাক্তি হলেন বিকম চাকমা(২৫)।
যৌথ বাহিনীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। পরে আটকত ব্যক্তির প্রদত্ত তথ্যের ভিত্তিতে রাতে তার দেখানো স্থান হতে ০১টি এলজি ও ০২ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করা।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে এ চাঁদাবাজকে আটক করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
