মাটিরাঙ্গা জোনের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো: রাইসুল ইসলাম পিএসসি বলেছেন, শান্তির এ ধারা অব্যাহত রাখতে হবে। মাটিরাঙ্গার সাম্প্রায়িক সম্প্রীতি রক্ষায় স্ব-স্ব অবস্থান থেকে সেনাবাহিনীকে সহযোগিতা অব্যাহত রাখার আহবান জানান তিনি।
বৃহস্পতিবার জেলার মাটিরাঙ্গা উপজেলার জোন সদরে মাসিক নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভায় মাটিরাঙ্গা ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী বিদায়ী জোন অধিনায়ক লে. কর্ণেল মো: রাইসুল ইসলাম পিএসসি সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
মতবিনিময় সভায় মাটিরাঙ্গা ৩০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর নবাগত জোন অধিনায়ক‘কে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে মাটিরাঙ্গা জোনের বিদায়ী অধিনায়ক লে. কর্ণেল মো: রাইসুল ইসলাম পিএসসি বলেন, মাটিরাঙ্গার মানুষ বরাবরই আন্তরিকপুর্ণ। অতীতে যারা চাকুরীরর সুবাধে মাটিরাঙ্গা এসেছেন মাটিরাঙ্গার মানুষের আন্তরিক আতিথেয়তায় তারা মুগ্ধ হয়েছেন। মাটিরাঙ্গার সাথে তাদের হৃদয়ের সম্পর্ক তৈরী হয়েছে।
মাটিরাঙ্গা জোনের নবাগত জোন অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ নওরোজ নিকোশিয়ার, পিএসসি, জি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করে বলেন, অপারেশন উত্তোরণের আওতায় পাহাড়ে কাজ করছে সেনাবাহিনী। মাটিরাঙ্গাকে শান্তি আর সাম্প্রদায়িক সম্প্রীতির জনপদে পরিনত করতে সম্ভব সবকিছু করা হবে বলেও জানান তিনি।
মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মো: ইমরাউল কায়েস ইমরুল পিএসসি, জোনাল স্টাফ অফিসার মেজর মাজহারুল ইসলাম ভূইঁয়া, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো: জাকির হোসেন, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মো: শহীদুল ইসলাম .মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর মো: আবুর হাসেম ভুইঁয়া মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, মাটিরাঙ্গা ফরেস্ট রেঞ্জার মো. জহিরুল ইসলাম, মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন, মাটিরাঙ্গা উপজেলা যুবরীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলী ছাড়াও নির্বাচিত জনপ্রতিনিধি, শিক্ষক-সাংবাদিক ও হেডম্যান কার্বারীগণ প্রমুখ উপস্থিত ছিলেন।
