জিয়াউল জিয়া ॥
রাঙামাটিতে বিজু, বৈসু, বিহু, সাংগ্রাই ও চাংক্রান উপলক্ষে চার দিনব্যাপি পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা শুরু হয়েছে। ক্ষুদ্র তরুন উদ্যোক্তাদের নিয়ে গঠিত সাবাংগী নেটওয়ার্ক এর উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় আশিকা কনভেনশন হলে এই মেলা শুরু হয়েছে। যা চলবে আগামী ২ এপ্রিল পর্যন্ত।
আয়োজন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য এলাকায় বসবাসকারীদের অন্যতম সামাজিক ও ধর্মীয় উৎসব বিজু, বৈসু, বিহু, সাংগ্রাই ও চাংক্রান। এই উৎসবকে কেন্দ্র করে ক্ষুদ্র তরুণ উদ্যোক্তাদের নিয়ে গঠিত সাবাংগী নেটওয়ার্ক এর উদ্যোগে এই মেলা। মেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ঐতিহ্যগত পোষাক, অলংকার থেকে শুরু করে সব কিছুই পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় পণ্য প্রদর্শনী ও বিক্রয় চলবে।
মেলায় পণ্য কিনতে আসা ক্রেতারা জানান, মেলায় ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর বিভিন্ন ধরনের জিনিস ত্র পাওয়া যাচ্ছে। যা সচরাচর সব সময় পাওয়া যায় না। তাই মেলায় এসে ঘুরে ঘুরে কিনছি।
