দীঘিনালা প্রতিনিধি ॥
খাগড়াছড়ির দীঘিনালায় মধ্যবেতছড়ি বাজার মসজিদ দীর্ঘদিন যাবৎ জরাজীর্ণ অবস্থায় ছিলো। এলাকাবাসী ও সমাজ কমিটির উদ্যোগে মসজিদ পাকা করার কাজ চলমান রয়েছে। তারই অংশ হিসেবে শুক্রবার দুপুরে উপজেলার মেরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী নগদ ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, মসজিদ কমিটির সভাপতি মো: জাকির হোসেন, কোষাধ্যক্ষ আফজাল হোসেন, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঘনশ্যাম ত্রিপুরা মানিক।
জানা যায়, মধ্য বেতছড়ি বাজারের এই মসজিদ দীর্ঘদিন যাবৎ টিনসেট ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এলাকাবাসী ও সমাজ কমিটির উদ্যোগে মসজিদটি পাকা করণ এর উদ্যোগ নিয়েছে এবং কাজও চলমান রয়েছে।
সমাজ ও মসজিদ কমিটির সভাপতি মো. জাকির হোসেন জানান, মসজিদটি দীর্ঘদিন যাবত জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সামাজিক উদ্যোগে ও কয়েকজন দানবীর এর সহযোগিতায় পাকা করণের কাজ শুরুহয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদা বেগম লাকী নগদ ৫০ হাজার টাকার সহায়তা মসজিদের উন্নয়ন কাজ আরো গতিশীল করবে।
