খাগড়াছড়ি প্রতিনিধি ।।
ভাষা শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খাগড়াছড়িতে আয়োজিত হয়েছে আবৃত্তি অনুষ্ঠান একুশের পদাবলি।
মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীর সাংস্কৃতিক ইনিস্টিটিউটে বাংলাদেশ আবৃত্তিশিল্পী সংসদ কর্তৃক অনুষ্ঠানটি আয়োজিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত যুগ্ন সচিব বীর মুক্তিযোদ্ধা উ ক্য জেন। একুশে পদকপ্রাপ্ত লেখক মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতি উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ মধু মঙ্গল চাকমা, সমাজসেবা অধিদপ্তরের সহাারি পরিচালক মো. জসিম উদ্দিন, বিশ্বভরা প্রাণ’ খাগড়াছির সভাপতি সুমনা চাকমা, সাংবাদিক প্রদীপ চৌধুরী।
অনুষ্ঠানে উজানি, দিপালোক, বিশ্বভরা প্রাণসহ বেশ কয়েকটি আবৃত্তি সংগঠন আবৃত্তি পরিবেশন করেন।
