শুভ্র মিশু
রাঙামাটি শহরের হ্যাপির মোড় থেকে লেকার্স গেট পর্যন্ত ফুটপাত ও ফরেস্ট রোডে থাকতে পারবে না কোন ভাসমান দোকান। বুধবার দুপুরে কোতয়ালি থানার অফিসার ইনর্চাজ(ওসি) আরিফুল আমিন এই এলাকায় ভাসমান ব্যবসায়ীদের এই নির্দেশনা দিয়েছেন ঘুরে ঘুরে।
ওসি জানান, এই এলাকাটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে কে কখন মাদক ব্যবসা করে সন্ত্রাসী কার্যক্রম করে তা পূর্বে থেকে জানা কঠিন। ইতিপূর্বে ফরেস্ট কলোনী এলাকায় একটি মার্ডার হয়েছে, আরো একজন মৃত্যুর সাথে লড়াই করছে। আমাদের কাছে তথ্য আছে এখানে রাত বিরাতে মাদকসেবীদের আড্ডা চলে। এইভাবে চলতে থাকলে এই স্থানটা ভবিষ্যতে মাদকের আখরায় পরিণত হতে পারে। যার কারণে সকলের নিরাপত্তার নিশ্চিত করণে ভাসমান ব্যবসায়ীদের এই এলাকায় বসতে নিষেধ করা হয়েছে।
তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, আমি উচ্চ মহলের নির্দেশনা বাস্তবায়ন করতে এসেছি। আমি জানি আপনারা দিনে এনে দিনে খান। যার কারণে মানবিক দিক বিবেচনা করে, আপনাদের যাতে আর্থিক ক্ষতি না হয়, সেই কারণেই আগাম অবহিত করে গেলাম। বুধবার সন্ধ্যা ৬টার আগেই সকল ভাসমান দোকান বন্ধ করে সরিয়ে ফেলতে হবে। বৃহস্পতিবার সকাল থেকে যদি কোন ভাসমান দোকান পাওয়া যায় সেগুলো গুড়িয়ে দেওয়া হবে। হ্যাপিরমোড় থেকে লেকার্স গেইট পর্যন্ত ফুটপাতে এবং ফরেস্ট কলোনী এলাকায় কোন ভাসমান দোকান থাকবে না।
প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি শহরের ফরেস্ট কলোনী এলাকায় পাওনা টাকার জন্য দুই বন্ধুর ঝগড়ার জের ধরে একবন্ধু অন্যবন্ধুকে ছুরিকাঘাতে খুন করে। এই হত্যাকান্ডের ঘটনা শহরে চাঞ্চল্য সৃষ্টি করে।
Previous Articleখাগড়াছড়িতে আবৃত্তি অনুষ্ঠান ‘একুশের পদাবলি’
Next Article ধর্ষণের প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন
