জিয়াউল জিয়া ॥
বান্দরবানে র্যাবের হাতে গ্রেফতার হওয়া নতুন জঙ্গি ও কেএনএফ এর ২২ সদস্যকে ৫ দিনের রিমান্ড দিয়েছে আদালত। মঙ্গলবার দুপুরে রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বর্ণ কমল এর আদালতে এই রায় দেয়া হয়। এসময় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট স্বর্ণ কমল এর আদালতে ৪৯ জন জঙ্গি ও কেএনএফ সদস্যকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে ২২ জনকে ৫দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়। ৪৯ জনের মধ্যে নতুন জঙ্গি সংগঠন জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৩২ জন এবং পাহাড়ের বিচ্ছিতাবাদী সংগঠন কুকি চীন ন্যশনাল ফন্ড (কেএনএফ)’র ১৭ জন।
রাঙামাটি আদালতের অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ বলেন, রিমান্ডের বিষয়টি শুনেছি, তবে এখনো হাতে কাগজ পাইনি। কোর্ট সূত্র থেকে জানা যায়, খুবই গোপনতার সাথে সকালে জঙ্গি ও কেএনএফ সদস্যদের আলাদতে হাজির করা হয়। ৪৯ জনের মধ্যে ২২ জনকে ৫দিনের রিমান্ড দেয়া হয়। পর্যায়ক্রমে ৫দিন পর পর বাকী ১৭ জনকেও রিমান্ডে নেয়া হবে। আগামী ৩/৫/২৩ তারিখ পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
প্রসঙ্গত, নতুন জঙ্গি সংগঠন জামায়তুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র বেশ কিছু সদস্য বান্দরবানের দুর্গম পাহাড়ে অবস্থান করে পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় সামরিক প্রশিক্ষণ নিচ্ছে এমন সংবাদে সন্ত্রাসীদের ধরতে গত বছরের অক্টোবর মাস থেকে বান্দরবানের দুর্গম পাহাড়ে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে। এ পর্যন্ত ৫৫ জন জঙ্গি ও ১৭ জন কেএনএফ সদস্যকে গ্রেফতার/আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
