আরমান খান, লংগদু ।।
‘জননেত্রী শেখ হাসিনা নির্বাচনের আগে যে ইশতেহার দিয়েছিলেন তা অক্ষরে অক্ষরে পালন করেছেন। বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রুপান্তর করেছেন। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নিত করেছেন। নিজেদের টাকায় পদ্মাসেতু নির্মাণ করে বিশে^র বুকে জানান দিয়েছে বাংলাদেশ আর তলাবিহীন ঝুঁড়ি নয়। সরকারের এই উন্নয়নের ফসল মানুষের কল্যাণের জন্য। মানুষকে জানাতে হবে জননেত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। আগামী দিনের সোনার বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বানাতে হলে শেখ হাসিনার বিকল্প নাই।’ বাংলাদেশ আওয়ামী যুবলীগ লংগদু উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার শেখ ফজলে নাঈম।
তিনি আরও বলেন, ‘আমাদের দুর্ভাগ্য আমরা জাতির জনক বঙ্গবন্ধুকে হারিয়েছি। তিনি কখনো ভোগের রাজনীতি করেননি। তিনি চেয়েছিল উন্নত, ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে। ভাগ্যের নির্মম পরিহাস আমরা বঙ্গবন্ধুকে বাঁচাতে পারিনি। তবে আমরা অন্যদিকে সৌভাগ্যবান, আমরা পেয়েছি বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখা হাসিনাকে আমাদের নেতা হিসেবে। আমরা চাই রাজনৈতিকভাবে আওয়ামীলীগকে আরো বেশি সংগঠিত করতে। তাই এই প্রত্যন্ত উপজেলায় আমরা ছুটে এসেছি আপনাদের কাছে। যুবলীগ হলো জননেত্রী শেখ হাসিনার ব্যানগার্ড। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করতে হবে। বাংলাদেশের উন্নয়নের ধারাকে বেগবান করতে নৌকায় ভোট দিতে হবে।’
আওয়ামী যুবলীগ লংগদু উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, জেলা পরিষদ চেয়ারম্যান অংশুপ্রু চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ, জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজল প্রমূখ।
পরে কাউন্সিল অধিবেশনে ভোটের মাধ্যমে মো. চান মিয়াকে সভাপতি এবং কামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
