নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে অন্তরঙ্গন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্যাটমিন্টনে জাতীয় চ্যাম্পিয়ন ওয়াশিংটন চাকমা।
রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, প্রবীণ সাংবাদিক সৈয়দ মাহবুবুর, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক। স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া প্রতিযোগিতার আহ্বায়ক মঈনুদ্দিন বাপ্পি। আলোচনা সভা শেষে অতিথিগণ প্রতিযোগিতার উদ্বোধন করেন। কেরাম ও দাবা দুই ইভেন্টে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
