থানচি প্রতিনিধি
বান্দরবানের থানচি সরকারি উচ্চ বিদ্যালযের ২০২১-২২ অর্থ বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থী সংনং ম্রো’কে গণসংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার দুপুরে থানচি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের উদ্যোগে শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে এই সংবর্ধনা দেয়া হয়। বিদ্যালয় হলরুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, থানচি সরকারি উচ্চ বিদ্যালয়টি ১৯৮৪ সালে স্থাপিত হয়। ১৯৯৫ সালে সর্বপ্রথম এসএসসি পরীক্ষায় অংশ নেন রুমা উপজেলা পরীক্ষা কেন্দ্রে। ২০১০ সালে এসএসসি পরীক্ষা কেন্দ্র হিসেবে অনুমোদন পায়। ২০১৭ সালে থানচির সাঙ্গু সেতু উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যালয়টি সরকারি ঘোষণা করেন। প্রায় ৩৮ বছরে এই প্রথম কোনও শিক্ষার্থী জিপি এ-৫ পেয়েছে।
গণসংবর্ধনা শেষে সংনং ম্রো জানান, ৮ম শ্রেণি শেষ করে ৯ম ও দশম শ্রেনিতে পড়তে প্রচুর টাকা প্রয়োজন হলে মা আমাকে পড়াইতে পারবে না বলে জানায়। বিদ্যালয়ে অফিস সহকারী উনুয়ী মারমা আমাকে বলেন তাঁর বাড়িতে থেকে আমি যতদুর পড়তে চাই ততদুর পর্যন্ত লেখা পড়াসহ খাওয়া খরচ চালানো কথা বলে আমি রাজি হয়ে আজ এসএসসিতে জিপিএ ৫.০০ অর্জন করতে পেরেছি। সে সাথে বিদ্যালয়ের সমস্ত শিক্ষকরা আমার পাশে ছিলেন। আমাকে পড়াশোনার ব্যাপারে নানাভাবে সহযোগিতা করেছে। আমাকে লেখাপড়া করার সুযোগ পেলে উচ্চ শিক্ষা শিক্ষিত হয়ে একজন ব্যাংকার হতে চাই।
আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর মোহাম্মদ সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা: আবুল মনসুর, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো; ওয়াহিদুজ্হামান মুরাদ, প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, মৈত্রি শিশু সদনের পরিচালক ভদন্ত ইউহারা থের, বলিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল গণিসহ সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ। আলোচনা সভা শেষে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা সংনং ম্রোকেন উচ্চ শিক্ষার জন্য নগদ ৫ হাজার টাকা ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা।
